Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মালিকের অদম্য সাহসিকতা, দশ কিলোমিটার ধাওয়ায় চোর পাকড়াও

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৮ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৪৭ পিএম
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:৫৪ পিএম
মালিকের অদম্য সাহসিকতা, দশ কিলোমিটার ধাওয়ায় চোর পাকড়াও

ছবি: প্রতীকী

যশোর শীতের গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ, তখনই যশোরের গাইদগাছি থেকে অভয়নগর পর্যন্ত রচিত হলো এক রুদ্ধশ্বাস ধাওয়ার রোমাঞ্চকর অধ্যায়। আন্তঃজেলা চোরচক্রের সূক্ষ্ম পরিকল্পনা ভণ্ডুল করে দিয়ে গরুর মালিক বিশ্বজিত দেবনাথের অদম্য সাহসিকতা ও দীর্ঘ ১০ কিলোমিটারের এক রুদ্ধশ্বাস ধাওয়ার মুখে শেষ রক্ষা হয়নি চোরের। গত ১৬ ফেব্রুয়ারি রাতে শুরু হওয়া এই নাটকীয় ঘটনার পরিসমাপ্তি ঘটে অভয়নগরের প্রেমবাগে, যেখানে ট্রাকসহ জনতার হাতে ধরা পড়ে  গরুচোর।

ঘটনার সূত্রপাত গত ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে। যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের বাসিন্দা বিশ্বজিত দেবনাথ প্রতিদিনের মতো তার পালিত গরুগুলোকে গোয়ালঘরে তালাবদ্ধ করে ঘুমাতে যান। রাত তখন আনুমানিক দুইটা। হঠাৎ গোয়ালঘরের দিক থেকে আসা অদ্ভুত এক ‘খটখট’ শব্দে তার ঘুম ভেঙে যায়। টর্চ হাতে নিয়ে বাইরে আসতেই বিশ্বজিত দেখেন, একদল চোর গোয়ালের তালা ভেঙে তার গরুগুলো নিয়ে পালানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। মুহূর্তের বিলম্ব না করে তিনি চিৎকার শুরু করলে চোরচক্র গরুগুলো ফেলে রেখে আগে থেকে প্রস্তুত রাখা একটি ট্রাকে লাফিয়ে ওঠে।

চোররা ট্রাকের গতি বাড়িয়ে মহাসড়ক দিয়ে পালানোর চেষ্টা করলে মালিক বিশ্বজিত ও তার প্রতিবেশীরা মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন নিয়ে তাদের পিছু নেন। শুরু হয় এক দীর্ঘ ও রুদ্ধশ্বাস ধাওয়া। গাইদগাছি থেকে অভয়নগর অভিমুখে ধাবিত ট্রাকটিকে ধরতে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দেন তারা। একপর্যায়ে অভয়নগরের প্রেমবাগ এলাকার সাহিদা ফিলিং স্টেশনের সামনে স্থানীয় জনতা ব্যারিকেড দিলে ট্রাকসহ আটকা পড়ে চোরচক্র। ট্রাকে থাকা অন্য সহযোগীরা কৌশলে সটকে পড়লেও প্রধান হোতা আনোয়ার হোসেন জনতার হাতে নাতে ধরা পড়েন। উত্তেজিত জনতা এ সময় চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি ভাঙচুর করে এবং চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

আটক আনোয়ার হোসেন (৩৫) খুলনা টুটপাড়ার মহেষবাড়ি মোড় এলাকার আফজাল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ার দীর্ঘদিন ধরে যশোর ও খুলনার বিভিন্ন এলাকায় ট্রাকযোগে গরু চুরির সিন্ডিকেট চালিয়ে আসছিলেন। এই ঘটনায় গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) গরুর মালিক বিশ্বজিত দেবনাথ বাদি হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে  বিকেলেই আটক আনোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গভীররাতের সেই দুঃসাহসী ধাওয়া আর সাধারণ মানুষের সাহসিকতার এই ঘটনা এখন পুরো যশোরময়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)