Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পায়ুপথের মাদকেই মেটে নেশা!

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৮ ফেব্রুয়ারি,২০২৬, ১১:৫৭ এ এম
পায়ুপথের মাদকেই মেটে নেশা!

নেশার রাঙা ট্যাবলেটগুলোর জন্ম কক্সবাজারে হলেও যে সব মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে তার মধ্যে সবচেয়ে বেশি ‘নিরাপদ’ পায়ুপথ! যশোরে পায়ুপথের ২২শ' পিস ইয়াবার একটি চালান আটক করেছে র‌্যাব।  

মঙ্গলবার গভীর রাতে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে আসামি মাসুদ রানাকে আটক করে র‌্যাবব। তিনি শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার আসামি হোসেন আলীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে আসা এই ইয়াবার চালানটি কোনো ব্যাগে নয়, বরং শরীরের 'গোপন পকেটে' করে বেনাপোলে নেওয়ার পরিকল্পনা ছিল মাসুদের। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এক যুবক অভিনব কায়দায় ইয়াবা পাচার করছে। মণিহার এলাকায় মাসুদকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই বেরিয়ে আসে সেই তিতা সত্য—তার পায়ুপথ দিয়ে পেটের ভেতর ঢুকানো আছে প্রায় ২ হাজার ২০০ পিস ইয়াবা।

বর্তমানে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে সেই 'পায়খানার রাস্তার মাদক'গুলো একে একে বের করা হচ্ছে। যে মাদক মানুষের জীবন ধ্বংস করে, তা যে এমন নোংরাভাবে পাচার হতে পারে—তা দেখে উপস্থিত অনেকেই অবাক হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)