Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কেশবপুরে মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি

কেশবপুর (যশোর) প্রতিনিধি কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ২০ জানুয়ারি,২০২৬, ১১:৩১ এ এম
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারি,২০২৬, ০৫:৩৬ পিএম
কেশবপুরে মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি

উত্ত্যক্তকারী সাজিদ ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নে মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে সাজিদ হোসেন নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে পরিবারের জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয়। আটক সাজিদ চিংড়া গ্রামের আব্দুল হালিম মোড়লের ছেলে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী ছাত্রীদের ভাষ্যমতে, মাদ্রাসার ওই দুই ছাত্রীকে দীর্ঘদিন ধরে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে অশালীন মন্তব্যের মাধ্যমে উত্ত্যক্ত করে আসছিল সাজিদ।

আজ মঙ্গলবার দুপুরে মাদ্রাসা ছুটির পর নিজ বাড়িতে ফেরার জন্য ওই দুই ছাত্রী একটি ভ্যানে ওঠে। একই ভ্যানে সাজিদ হোসেন ও তার এক আত্মীয়ও আরোহণ করে। ভ্যানটি কাস্তা নতুন বাজার এলাকায় পৌঁছানোর পর ছাত্রীরা নিজ বাড়ির দিকে রওনা দিলে সাজিদ তাদের পিছু নেয়। এতে তারা আতঙ্কিত হয়ে পড়ে।

একপর্যায়ে ছাত্রীরা কাস্তা গহর আলী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুর রহমানকে দেখতে পেয়ে তার কাছে সাহায্য চায়। সুপার ওই যুবকদের পরিচয় জানতে চাইলে সাজিদ উত্তেজিত হয়ে ওঠে এবং তার সাথে থাকা অপর যুবককে পরিচয় দিতে বাধা দেয়। এ সময় সে সুপারের ওপর চড়াও হয়ে গালিগালাজ করে পালানোর চেষ্টা করলে মাদ্রাসার স্টাফ ও স্থানীয়রা তাকে হাতেহাতে আটক করে।

খবর পেয়ে প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। উপস্থিত সবার সামনে সাজিদ ও তার পরিবার তাদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে না মর্মে লিখিত অঙ্গীকার করায় প্রশাসনের সিদ্ধান্তে সাজিদকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)