Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৯ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৩০০ গ্রাম হেরোইন রাখার সাজা যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০৭:১৩ পিএম
৩০০ গ্রাম হেরোইন রাখার সাজা যাবজ্জীবন

সাজাপ্রাপ্ত শাহিনুর ছবি: ধ্রুব নিউজ

যশোরে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ জুন) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক শাহিনুর রহমান এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামির নাম বেনাপোলের স্বরবাংহুদা গ্রামের জামাত আলী মোড়লের ছেলে মাদক ব্যবসায়ী জামাল হোসেন। রায় প্রদানের সময় সাজাপ্রাপ্ত এই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ২৮ মার্চ শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমকোটা গ্রামের কালীবাড়ি মোড়ে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক ঘোরাফেরার কারণে মাদক ব্যবসায়ী জামাল হোসেনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি চালিয়ে তিনটি পলিথিনের প্যাকেটে রাখা ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

হেরোইন উদ্ধারের এই ঘটনায় বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের এসআই শরীফ হাবিবুর রহমান বাদী হয়ে আটক জামাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটি মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্ত শেষে আসামি জামাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা ও শার্শা থানার এসআই মুরাদ হোসেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন। রায়ে মাদক ব্যবসায়ী জামাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত এই আসামি বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)