Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৯ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৯:৪৫ পিএম
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আল মামুন নামে এক যুবকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার মাগুরার শালিখার বাসিন্দা ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে এ মামলা করেন। অভিযুক্ত আল মামুন যশোর শহরের বকচর তেল পাম্প এলাকার মিলনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী যশোরের একটি কলেজে অধ্যয়নরত। দেড় বছর আগে মামুনের সাথে তার পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে শহরের একটি ভাড়া বাসায় নিয়ে যায় এবং সেখানে তারা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন। অভিযোগ রয়েছে, ওই নারী দুইবার অন্তঃসত্ত্বা হলে মামুন তাকে ওষুধ সেবন করিয়ে গর্ভপাত ঘটাতে বাধ্য করে। পরবর্তীতে ভুক্তভোগী নারী বিয়ের মাধ্যমে স্ত্রীর মর্যাদা দাবি করলে মামুন নানা অজুহাতে তা এড়িয়ে যায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে মামুনের পরিবার টাকা দিয়ে ঘটনাটি মীমাংসার প্রস্তাব দেয়। গত ৭ জুন রাত সাড়ে ৯টার দিকে মামুন ওই নারীকে যশোর শহরের চৌরাস্তায় দেখা করতে বলে। সেখানে পৌঁছে ভুক্তভোগী নারী আবারও বিয়ের কথা বললে মামুন টাকা নিয়ে মীমাংসার প্রস্তাব দেয়। এতে ভুক্তভোগী রাজি না হওয়ায় মামুন তাকে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। মীমাংসায় ব্যর্থ হয়ে অবশেষে তিনি থানায় মামলা দায়ের করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)