Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৬ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হত্যার দিন সাঈদের সাথে মোবাইলে কথা বলা সেই ২ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৮:৩৩ পিএম
হত্যার দিন সাঈদের সাথে মোবাইলে কথা বলা সেই ২ যুবক আটক

আটক রহিত ও সুমন(ইনসেটে নিহত সাঈদ সরদার) ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরতলীর আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের সাঈদ সরদার ওরফে ‘চশমা সাঈদ’ হত্যা মামলায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃতরা হলো—রঘুরামপুর গ্রামের শফিয়ার রহমানের ছেলে রহিত হোসেন এবং শহরের ধর্মতলা এলাকার শহিদুজ্জামানের ছেলে সাব্বির হোসেন সুমন।

এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার রাতে নিহতের বড় ভাই জাহিদ হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগে জানা গেছে, সাঈদ সরদার মাদক সেবনের পাশাপাশি মাদক কারবারের সাথে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে এক ডজন মামলা বিচারাধীন রয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাঈদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন বুধবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের কামগাজীর পুকুরপাড় থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল আলম জানান, হত্যাকাণ্ডের দিন মঙ্গলবার সাঈদ সরদারের সঙ্গে আটক দুইজনের মোবাইল ফোনে একাধিকবার কথা হয়েছিল। তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। আটক দুইজনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)