Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ০৬:০৫ পিএম
চৌগাছায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

মাদকসহ আটক জিহাদ ও সাইদ ছবি: ধ্রুব নিউজ

৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ। । রোববার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় চৌগাছা থানাধীন বাজে খড়িঞ্চা এলাকার ইউনুচ আলীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানার এস আই আব্দুস ছাত্তার বিশেষ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার যাদবপুর (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা মো. জিহাদ (২৫) ও মো. আবু সাইদ (২৫)-কে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করেন।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)