Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৭ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ ৪ চালককে এক লাখ দশ হাজার টাকা জরিমানা

যশোরে বিজিবির অভিযানে ১১লাখ টাকার ১১শ' কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৭ মে,২০২৬, ০২:৪৫ এ এম
যশোরে বিজিবির অভিযানে ১১লাখ টাকার ১১শ' কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ

বিজিবির জব্দকৃত ১১শত কেজি জেলি পুশ করা চিংড়ি ছবি: ধ্রুব নিউজ

  
 
 

 যশোরের বিজিবি ১১০০ কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি মাছ জব্দ করেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ ট্রাক চালককে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করে বিজিবি। এ সময় সন্দেহজনকভাবে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চারটি মাছ বোঝাই ট্রাক  আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তার সমন্বয়ে সরেজমিন পরীক্ষা করে এক হাজার ১০০ কেজি গলদা, বাগদা ও হরিনা চিংড়িতে ক্ষতিকর জেলি পুশের প্রমাণ পাওয়া যায়। পরে সেগুলি জব্দ করা হয়। জব্দ করা চিংড়ির আনুমানিক বাজার মূল্য ১১ লাখ টাকা।
এ সময় আটক চার ট্রাক চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে জব্দকৃত জেলি পুশ করা চিংড়ি মাছ ধ্বংস করা হয়।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করা একটি মারাত্মক অপরাধ এবং এটি বন্ধে নিয়মিত দেশজুড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করা চিংড়িগুলো সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।
ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)