Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১০ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর বড় বাজারে ডিউটিরত নাইট গার্ডকে চাকু মেরে জখম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ০৯:১৭ এ এম
যশোর বড় বাজারে ডিউটিরত নাইট গার্ডকে চাকু মেরে জখম

চাকুতে জখম বড় বাজারের নাইট গার্ড শওকত আলী ছবি: ধ্রুব নিউজ

 

 

যশোর শহরের বড়বাজার এলাকায় ডিউটিরত অবস্থায় শওকত আলী (৪৬) নামে এক নাইট গার্ডকে চাকু জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ মে ) রাত সোয়া ১০টার দিকে যশোর শহরের লিবার্টি জুতার শোরুমের সামনের একটি গলিতে এ হামলার ঘটনা ঘটে। আহত শওকত আলী বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

আহত শওকত আলী যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের পুলেরহাট মন্ডলগাতী গ্রামের মৃত মনছের আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বড়বাজার কাপুড়িয়া পট্টিতে নাইট গার্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও তিনি দায়িত্ব পালন করছিলেন। ডিউটির একপর্যায়ে লালদিঘীরপাড় এলাকার একটি হোটেল থেকে খাবার নিয়ে কর্মস্থলে ফেরার সময় লিবার্টি জুতার শোরুমের সামনে একটি সরু গলিতে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাতনামা দুই ব্যক্তি তার ওপর হামলা চালায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তার পিঠের ডান পাশে ধারালো চাকু দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

হামলার পর শওকত আলীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এবং কী কারণে এই হামলার ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি পরিকল্পিত হামলা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানা গেছে।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)