Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌরাস্তা মাতৃছায়া সুপার মার্কেটে চুরি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৯ মে,২০২৬, ০৮:৪৭ পিএম
চৌরাস্তা মাতৃছায়া সুপার মার্কেটে চুরি

ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের চৌরাস্তা মোড় এলাকার মাতৃছায়া সুপার মার্কেটে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। গত ৬ মে দিবাগত রাতে সংঘবদ্ধ চোরেরা মার্কেটের আটটি দোকানের তালা ভেঙে ও শাটার ফাঁক করে প্রায় দেড় লাখ টাকা লুটে নিয়েছে।

মার্কেট কেয়ারটেকার মামুন হোসেন জানান, ৬ মে সন্ধ্যা ৭টার দিকে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন সকালে চা বিক্রেতা ইদ্রিস প্রথম দোকানে এসে চুরির বিষয়টি টের পান। পরে দেখা যায়, চোরেরা ভবনের ছাদের দরজার হ্যাজবোল্ট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর দোতলার ৫টি এবং নিচতলার ৩টি দোকানের শাটার লোহার রড দিয়ে উঁচু করে ভেতরে ঢুকে ক্যাশবাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয়। যাওয়ার আগে তারা প্রমাণের চিহ্ন মুছতে দুটি সিসি ক্যামেরাও ভেঙে ফেলে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীদের শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)