Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে চিরকুট

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ৪ মে,২০২৬, ০৯:২০ পিএম
শার্শায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে চিরকুট

যশোরের শার্শা উপজেলায় লামিয়া খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ মে) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বুরুজ বাগান এলাকায় নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী লামিয়া খাতুন দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আসাদুল ইসলামের মেয়ে। সে তার মায়ের দ্বিতীয় স্বামীর (সৎ বাবা) বাড়িতে বসবাস করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লামিয়ার বাবা বর্তমানে যশোর জেলা কারাগারে রয়েছেন। এসব কারনে মানসিকভাবে দুর্বল ছিল লামিয়া। রোববার সকালে লামিয়ার মা শিখা আক্তার শিরিন তাকে বাড়িতে একা রেখে জরুরি কাজে যশোরে যান। সন্ধ্যায় মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তিনি লামিয়ার চাচিকে বাড়িতে গিয়ে খোঁজ নিতে বলেন। পরে ঘরের ভেতর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে। সেখানে লামিয়া নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেনি। তবে চিরকুটে বাবার প্রতি গভীর ভালোবাসা ও শেষবার তাকে দেখতে না পারার আক্ষেপের কথা উল্লেখ করেছে। একই সঙ্গে মা ও নানার প্রতি ভালোবাসা প্রকাশ করলেও মায়ের কিছু সিদ্ধান্ত নিয়ে তার মনে চাপা অভিমান ছিল বলে চিরকুটে ইঙ্গিত পাওয়া গেছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)