Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তরঙ্গ ছবি ছড়ানোর অভিযোগ: সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৪ মে,২০২৬, ০৮:০১ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তরঙ্গ ছবি ছড়ানোর অভিযোগ: সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা

 

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে তালাকপ্রাপ্ত স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে জয়শ্রী বণিক পিংকির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। সোমবার যশোর শহরের এইচএমএম রোডের আকিব জাওয়াদ বাদী হয়ে এ মামলা করেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পিবিআইকে (PBI) নির্দেশ দিয়েছেন।

আসামি জয়শ্রী বণিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কামরাঙ্গীরচর থানার হুজুরপাড়ার নবাবচরের মনোরঞ্জন বণিকের মেয়ে।

মামলার অভিযোগে জানা গেছে, আকিব জাওয়াদের সঙ্গে আসামি জয়শ্রী বণিকের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৩ সালের ১৪ জুলাই জয়শ্রী বণিক ইসলাম ধর্ম গ্রহণ করে আকিব জাওয়াদকে বিয়ে করেন। বিয়ের পর থেকে জয়শ্রী শ্বশুরবাড়ির লোকজনকে ব্ল্যাকমেইলিং শুরু করেন এবং সংসারে চরম অশান্তি সৃষ্টি করেন। এ নিয়ে বিরোধের জেরে আকিব জাওয়াদ ২০২৫ সালের ৪ মার্চ তার স্ত্রীকে তালাক দেন।

এতে ক্ষিপ্ত হয়ে জয়শ্রী বণিক তার সাবেক স্বামী আকিব জাওয়াদকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় আকিব জাওয়াদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর জয়শ্রী হুমকি দেন যে, তালাক প্রত্যাহার না করলে তাদের স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। দাবি মেনে না নেওয়ায় চলতি বছরের ২১ মার্চ জয়শ্রী বণিক ওই ছবিগুলো যশোরের কয়েকটি ফেসবুক গ্রুপে পোস্ট করেন।

বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা দায়ের করেন।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)