Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় ১৬ মামলার আসামি জাহান গ্রেপ্তার, ৫০ পিস ইয়াবা উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ৪ মে,২০২৬, ০৯:১৯ পিএম
শার্শায় ১৬ মামলার আসামি জাহান গ্রেপ্তার, ৫০ পিস ইয়াবা উদ্ধার

১৬ মামলার আসামি ও চিহ্নিত মাদক কারবারি জাহান আলীকে (৪৫) ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলায় ১৬ মামলার আসামি ও চিহ্নিত মাদক কারবারি জাহান আলীকে (৪৫) ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ মে) বিকেলে উপজেলার ধান্যতাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

নিহত মৃত হজরত আলীর ছেলে জাহান আলী শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পশ্চিম কোটা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে জাহান আলী ইয়াবা পাইকারি বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ধান্যতাড়া এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে নমির সরদারের বাড়ির সামনের রাস্তা থেকে তাকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, গ্রেপ্তার জাহান আলী একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ১৬টি মাদক মামলা রয়েছে। সোমবার দুপুরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)