Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কেশবপুরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২ এপ্রিল,২০২৬, ০২:৪৪ পিএম
কেশবপুরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পলাতক ওই আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: ধ্রুব নিউজ

যশোরের কেশবপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পলাতক ওই আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমকে (৩৫) গ্রেপ্তার করতে রাতে হিজলডাঙ্গা গ্রামে অভিযানে যান কেশবপুর থানা পুলিশের সদস্যরা। জাহাঙ্গীরকে আটক করে নিয়ে আসার সময় এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে পুলিশ আসামিকে নির্যাতন করছে। একপর্যায়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে অর্ধশতাধিক লোক জড়ো হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং জাহাঙ্গীরকে ছিনিয়ে নেয়।

হামলায় কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আসমত আলী, কনস্টেবল শহিদুল ইসলাম ও হাবিবুল্লাহ আহত হন। আহতদের মধ্যে শহিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি জানান, গ্রামবাসী জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালানোর সময় আসামি জাহাঙ্গীর নিজেও তাকে মাথায় আঘাত করেন এবং ধস্তাধস্তির একপর্যায়ে স্থানীয়রা তাকে ছিনিয়ে নিয়ে যায়।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ পুনরায় অভিযানে নামে এবং আজ বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)