Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ভাই হত্যার বিচার চাওয়াই যেন অপরাধ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ,২০২৬, ০৭:৪৩ পিএম
ভাই হত্যার বিচার চাওয়াই যেন অপরাধ

নিজের ভাইকে হারিয়েছেন ঘাতকের গুলিতে, এখন বিচার চাইতে গিয়ে সপরিবারে প্রাণনাশের হুমকিতে দিন কাটাচ্ছেন বাদী আব্দুর রহমান। কুয়েত প্রবাসী বিএনপি কর্মী মেহের আলীকে হত্যার পর এবার সেই মামলার বাদী ও বাদীর পরিবারকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, ভাইয়ের হত্যার বিচার চাওয়াটাই যেন এখন এক পাক্ষিক অপরাধ হয়ে দাঁড়িয়েছে ওই পরিবারের জন্য।

নিরাপত্তার চরম শঙ্কায় গত মঙ্গলবার যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মামলার বাদী আব্দুর রহমান।

জিডির তথ্যমতে, ২০২৪ সালের ৯ আগস্ট যশোর সদরের বাডিয়াটুল গ্রামের কুয়েত প্রবাসী মেহের আলীকে তার বাড়ির সামনেই নির্মমভাবে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের ভাই আব্দুর রহমান বাদী হয়ে মামলা করলে তদন্তের দায়িত্ব পান ডিবির এসআই মো: মফিজুল ইসলাম। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত তারেক হোসেনকে গ্রেপ্তার করলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর থেকেই শুরু হয় বিচার বাধাগ্রস্ত করার নোংরা খেলা।

অভিযোগে প্রকাশ, মামলার বিবাদী আজিজুর রহমান রতন প্রবাসে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তার সাহায্যে হুমকি দিচ্ছেন এবং কুৎসা রটাচ্ছেন। শুধু তাই নয়, গত ৬ মার্চ রতন গোপনে দেশে ফিরে আসামি তারেক হোসেনসহ একদল অপরাধীর সাথে গোপন বৈঠক করেছেন বলে জানা গেছে। তাদের মূল লক্ষ্য এখন তদন্ত কর্মকর্তা, মামলার সাক্ষী এবং বাদীর পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করা।

উল্লেখ্য, অভিযুক্ত আজিজুর রহমান রতন একজন দাগি অপরাধী; ২০১৭ সালে নারায়ণগঞ্জে অস্ত্রসহ ধরা পড়েছিলেন তিনি এবং বর্তমানেও তার নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এমন একজন দুর্ধর্ষ পলাতক আসামির হুমকির মুখে এখন দিশেহারা হয়ে পড়েছে নিহতের পরিবার।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই জাহিদুল ইসলামকে নির্দেশ দিয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)