Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বেনাপোল (যশোর) সংবাদদাতা বেনাপোল (যশোর) সংবাদদাতা
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ,২০২৬, ১২:৫১ পিএম
শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকায় ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকায় ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে শ্যামলাগাছি এলাকার মেসার্স বাবলু ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান,  ব্র্যান্ডের গমের ভুষির সঙ্গে আটা ও তুষের গুঁড়া মিশিয়ে ভেজাল পশুখাদ্য উৎপাদন করা হচ্ছিল। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেট বিষয়টি যাচাই করে সত্যতা পান।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে পশুখাদ্য আইন, ২০১০–এর ধারা ১২ (১)(ক) লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পশুখাদ্যে ভেজাল দেওয়া বা নিম্নমানের পশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করা আইনে দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)