Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দেনায় জর্জরিত এক ব্যক্তি বেছে নিলেন মৃত্যুর পথ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ,২০২৬, ০৯:৪৮ পিএম
দেনায় জর্জরিত এক ব্যক্তি বেছে নিলেন মৃত্যুর পথ

ছবি: এআই দিয়ে তৈরি

ঋণের করাল গ্রাসে পিষ্ট হয়ে অবশেষে জীবনের মায়া ত্যাগ করলেন যশোরের মণিরামপুর উপজেলার গৃহকর্তা ইলিয়াস হোসেন (৪৮)। দীর্ঘদিনের পুঞ্জীভূত মানসিক যন্ত্রণা আর দেনার চাপ সইতে না পেরে মৃত্যুর পথ বেছে নেন তিনি। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩টায় উপজেলার উত্তর বাহাদুরপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত পারিবারিক প্রধান ইলিয়াস হোসেন উত্তর বাহাদুরপুর গ্রামের প্রয়াত মফিজুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে দেনা-পাওনার জালে বন্দি হয়ে তিনি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। লোকলজ্জা আর পাওনাদারদের চাপের মুখে দিশেহারা হয়ে বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতেই বিষপান করেন। স্বজনরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

কিন্তু শেষ রক্ষা আর হয়নি। যশোর জেনারেল হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে শোকাতুর পরিবারের আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)