Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় সাড়ে ৫ হাজার লিটার ডিজেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৮ মার্চ,২০২৬, ০৯:০৮ পিএম
চৌগাছায় সাড়ে ৫ হাজার লিটার ডিজেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ছবি: সংগৃহীত

 যশোরের চৌগাছায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পরিমাপে কারচুপির অপরাধে তিন ব্যবসায়ীকে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ মার্চ) বিকেলে পৃথক দুটি অভিযানে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল ও ৩৮ লিটার অকটেন জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ওসি রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশ প্রথমে সলুয়া বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মজুদকৃত তেল উদ্ধার করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসককে অবহিত করা হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসান ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

১নং ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিনকে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তার কাছ থেকে ২৮ ব্যারেল (প্রতি ব্যারেলে ২০০ লিটার) ডিজেলসহ পেট্রোল ও অকটেন জব্দ করা হয়। একই বাজারের অপর ব্যবসায়ী রুহুল আমিনকে ওজন ও পরিমাপ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, চৌগাছা শহরের ‘চৌগাছা ফিলিং স্টেশনে’ সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে পরিমাপে কম দেওয়ার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ জানান, জব্দকৃত তেলগুলো স্থানীয় ‘মিনা ফিলিং স্টেশন’ ও ‘আরএস ফিলিং স্টেশনে’ বিক্রির জন্য রাখা হয়েছে। সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে সাধারণ ভোক্তাদের কাছে এই তেল বিক্রি করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)