Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৯ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদের দিনভর উন্নয়ন ও প্রশাসনিক ব্যস্ততা

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ৯ মার্চ,২০২৬, ০৮:৪১ পিএম
চৌগাছায় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদের দিনভর উন্নয়ন ও প্রশাসনিক ব্যস্ততা

চৌগাছা-পুড়াপাড়া সড়কের টেঙ্গুরপুর মোড় হতে খড়িঞ্চা পর্যন্ত ৪ কোটি টাকা ব্যয়ে ৪ কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য ছবি: ধ্রুব নিউজ

 যশোরের চৌগাছা উপজেলায় সড়ক সংস্কার, খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে দিনভর ব্যস্ত সময় পার করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। সোমবার (৯ মার্চ) উপজেলার পৃথক পৃথক স্থানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে চৌগাছা-পুড়াপাড়া সড়কের টেঙ্গুরপুর মোড় হতে খড়িঞ্চা পর্যন্ত ৪ কোটি টাকা ব্যয়ে ৪ কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য। এরপর দুপুরে ২নং পাশাপোল ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে সাধারণ মানুষের সুবিধার্থে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এসময় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল আলম ও উপ-সহকারী প্রকৌশলী ইনজামামুল হক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, সহকারী সেক্রেটারি ও সিংহঝুলী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার রহিদুল ইসলাম খান, স্বরূপদাহ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন এবং সাবেক শিবির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এম এ রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে, চৌগাছা সরকারি ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের ‘উপজেলা হাসপাতাল সমন্বয় কমিটি’র উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ, যশোরের সাবেক এমওসিএস ডাক্তার ইকবাল আনোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসও) ডাক্তার আহসান হোসেন রুমি, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুরাইয়া পারভীন, মেডিকেল অফিসার ডাক্তার সাবিহা তানজিম এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার এমদাদুল হক।

এছাড়াও সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক হাসানুর রহমান জিহাদ, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি আবু জাফরসহ জামায়াত নেতৃবৃন্দ ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সভায় হাসপাতালের সেবার মান উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)