Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৮ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিনাইদহে তেল পাম্প শ্রমিকদের’ হামলায় যুবক নিহত আটক ৩

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ৮ মার্চ,২০২৬, ১২:২০ এ এম
ঝিনাইদহে তেল পাম্প শ্রমিকদের’ হামলায় যুবক নিহত আটক ৩

ঝিনাইদহে র‌্যাব হেফাজতে ৩পাম্প শ্রমিক ছবি: সংগৃহীত


 

ঝিনাইদহে মোটরসাইকেলে পেট্রোল কিনতে গিয়ে পাম্প শ্রমিকদের হামলায় প্রাণ হারালো নিরব হোসেন (২২) নামে এক যুবক।  শহরের তাজ ফিলিং স্টেশনে শনিবার রাতে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে শ্রমিকরাহামলা করলে তার মৃত্যু ঘটে।  নিহত নিরব কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। এ ঘটনায় পাম্প শ্রমিক নাছিম হোসেন, রমিজুল ইসলাম, দাউদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব।

নিহতের বন্ধুরা জানান, শহরের বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে রাতে মোটরসাইকেলে তেল নিতে যান নিরব হোসেন ও তার এক বন্ধু। তখন পাম্প শ্রমিকরা তেল নেই, পাম্প বন্ধ বলে ততাদের ফিরিয়ে  দেয়।। পরে অন্য পাম্পে গিয়ে তেল না পেয়ে তারা ফিরে যাচ্ছিল। ফেরার সময় দেখে তাজ পাম্পে বোতলে ভরে তেল দেওয়া হচ্ছে। তখন তারা শ্রমিকদের কাছে জানতে চায়, তখন তেল না দিয়ে  এখন কেনো বোতলে ভরে তেল বিক্রি করছে? এ নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে পাম্প শ্রমিকরা নিরব হোসেনকে মারধর করে। পরে নিরব বাসায় ফিরে গিয়ে অসুস্থ বোধ করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে নিরবকে মৃত ঘোষণা করেন। 

ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী পাল সুমন সাংবাদিকদের জানান,  হাসপাতালে আসার কয়েক মিনিট পর নিরবের মৃত্যু হয়। তার শরীরে (কান ও মাথার) আঘাতের কয়েকটি চিহ্ন রয়েছে। 

ঘটনার বিষয়ে পাম্প মালিক হারুন অর রশিদ সাংবাদিকদের জানান,  তিনি শহরে ছিলেন না, তিনি  ঢাকাতে। তিনি স্বীকার করেন, পাম্পে একটি ঘটনা ঘটেছে, বিষয়টি জানতে পেরেছন। তবে কি নিয়ে ঘটনা তা জানতে পারনেনি।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, তেল নিতে যাওয়ায় পাম্পের লোকদের সঙ্গে তাদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এরপর জ্বালানি তেল নিতে যাওয়া যুবক হাসপাতালে যাওয়ার পর মারা যায়। এই ঘটনার পর পাম্পের ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)