Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে কৃষ্ঠিবন্ধনের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন: আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৯:২৯ পিএম
যশোরে কৃষ্ঠিবন্ধনের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন: আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি: ধ্রুব নিউজ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে কৃষ্টিবন্ধন যশোরের উদ্যোগে শনিবার সকাল ১০টায় যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদে আলোচনা সভা, কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কৃষ্টিবন্ধন যশোরের সভাপতি অধ্যাপক কবি মঞ্জুয়ারা সোনালির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি এইচ এম সিরাজ। বিশেষ অতিথি ছিলেন সরকারি কলেজ শিক্ষক সমিতির (সকশিস) কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ মো. আতিকুর রহমান, নাট্যকলা সংসদের সম্পাদক আলমগীর হোসেন বাবু, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি মোকাররম হোসেন, সহ-সভাপতি কবি সুরাইয়া শরীফ, কবি রাশিদা আক্তার লিলি এবং দ্যোতনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি শাহরিয়ার সোহেল।

সংস্থার সাধারণ সম্পাদক এম এ কাসেম অমিয় ও যুগ্ম সম্পাদক কবি এম এন এস তুর্কীর পরিচালনায় সভায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কৃষ্টিবন্ধন শার্শা কমিটির সভাপতি কবি রেবেকা টপি, সাধারণ সম্পাদক কবি বকুল হক, কবি আবু রায়হান, প্রচার সম্পাদক আলেয়া আক্তার প্রেমা, চারণকবি বাবুল তরফদার, কবি ভদ্রাবতী বিশ্বাস, কবি ধীমান শরীফ, কবি সানজিদা ফেরদৌস, অধ্যাপক বেলায়েত হোসেন উজ্জ্বল এবং কবি ডা. অমল কান্তি সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক গোপিকান্ত সরকার, কবি রবিউল ইসলাম, শাহজাহান নান্নু ও রুমিচা বেগম।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চারণকবি বাবুল তরফদার এবং গীতা পাঠ করেন কবি ভদ্রাবতী বিশ্বাস। পরে কবি এম এন এস তুর্কী, কবি বকুল হক ও কবি নজর আলী সানা নজরুল সঙ্গীত পরিবেশন করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)