নিজস্ব প্রতিবেদক
রোববার যশোর ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। ছবি: ধ্রুব নিউজ
দেশবরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে যশোর ইনস্টিটিউটের শিশু চিত্তবিনোদন কেন্দ্রের আয়োজনে চিত্রাঙ্কন উৎসবের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার যশোর ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "যশোরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই সুস্থ সাংস্কৃতিক চর্চার কেন্দ্র ছিল। ইনস্টিটিউটের বি সরকার মঞ্চে অসংখ্য প্রতিবাদী নাটক মঞ্চস্থ হতে দেখেছি। তবে প্রতিষ্ঠানটি মাঝখানে কিছুটা হলেও তার ঐতিহ্য হারিয়েছিল। বর্তমানে দেশের সর্বত্র গণতন্ত্রের সুবাতাস বইছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন এবং এর উন্নয়নের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। আমি আশাবাদী প্রতিষ্ঠানটি দ্রুতই তার স্বগৌরব ফিরে পাবে।"
যশোর ইনস্টিটিউটের শিশু চিত্তবিনোদন কেন্দ্রের সভাপতি ড. শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু ও সৈয়দ শাহাজাহান আলী খোকন, পাঠাগার সম্পাদক অধ্যাপক শেখ জুলফিকার আলী, টাউন ক্লাব সম্পাদক অধ্যাপক ইবাদত খান, শিশু চিত্তবিনোদন কেন্দ্রের সম্পাদক এমরান সাদিক বাপ্পু, সদস্য নুরুল আরেফিন ও ইসরাত শাহে টিপসহ আরও অনেকে।
উল্লেখ্য, তিনটি বিভাগে অনুষ্ঠিত এই চিত্রাঙ্কন উৎসবে মোট ১০৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্যে— 'ক' বিভাগ: প্রথম অন্তু বৈরাগ্য, দ্বিতীয় হাবিবুল বাশার আনসারী এবং তৃতীয় স্থান অর্জন করে জিনিয়ামিন রাইস। 'খ' বিভাগ: প্রথম আরাফ আইয়ান, দ্বিতীয় সমৃদ্ধী চৌধুরী এবং তৃতীয় স্থান অর্জন করে শেখ নুসাইবাহ নূরাইঈন তুলতুল। 'গ' বিভাগ: প্রথম জাইফ রাফসান রহমান, দ্বিতীয় নুর এ আয়েশা আয়াত এবং তৃতীয় স্থান অর্জন করে অর্নিভ চন্দ।