Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে ‘সৃজনশিখা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৬:১৯ পিএম
বেনাপোলে ‘সৃজনশিখা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

‘সৃজনশিখা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোস্তাফিজ্জোহা সেলিম। ছবি: ধ্রুব নিউজ

উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ‘সৃজনশিখা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বেনাপোলে নানা আয়োজনে দিনটি উদযাপন করেন সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা।

শনিবার সকাল ১১টায় বেনাপোলের একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোস্তাফিজ্জোহা সেলিম। ‘সৃজনশিখা’র সভাপতি নাজমুল হুসাইন জয়ের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মারুফ হোসেন আবিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সত্যজিৎ দত্ত। শুভেচ্ছা বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদুর রহমান, সাংবাদিক আনিছুর রহমান, আজিজুল হক ও মিলন হোসেনসহ স্থানীয় গুণীজনরা।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় শিল্পীরা সংগীত ও নানারকম পরিবেশনায় অংশ নেন।

সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে ইতোমধ্যে স্থানীয়ভাবে ইতিবাচক পরিচিতি লাভ করা ‘সৃজনশিখা’র এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)