Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর ইনস্টিটিউটে যাত্রাপালা ও নতুন ৩ নাটকের শুভ মহরত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৮:২৪ পিএম
যশোর ইনস্টিটিউটে যাত্রাপালা ও নতুন ৩ নাটকের শুভ মহরত অনুষ্ঠিত

মঙ্গলবার সন্ধ্যায় যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদ কার্যালয়ে একটি যাত্রাপালা ও নতুন তিনটি নাটকের শুভ মহরত অনুষ্ঠান হয়। ছবি: ধ্রুব নিউজ

"নাটক হোক সমাজ গঠনের হাতিয়ার"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদের উদ্যোগে একটি যাত্রাপালা ও নতুন তিনটি নাটকের শুভ মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদ কার্যালয়ে এ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ও নাট্যকলা সংসদের সভাপতি এ জেড এম সালেক স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খান খোকন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনসারুল হক খোকন, যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদের সম্পাদক আলমগীর হোসেন বাবু, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন এবং জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোস্তাক আহমেদ পলাশ।

মহরত অনুষ্ঠানে আগামী মৌসুমের জন্য নির্ধারিত যাত্রাপালা ও নাটকগুলোর রূপরেখা এবং মঞ্চায়নের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়:

যাত্রাপালা ‘বিদ্রোহী নজরুল’: মৃণাল কান্তি দে-র রচনায় এটি যৌথভাবে পরিচালনা করবেন বদরুল আলম দুলাল ও আলমগীর হোসেন বাবু। যাত্রাপালাটি আগামী অক্টোবর-২০২৬ এ মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে।

নাটক ‘নরক গুলজার’: মনোজ মিত্রের রচনায় এবং আলমগীর হোসেন বাবুর নির্দেশনায় আগামী ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে যশোর জেলা শিল্পকলা একাডেমীতে নাটকটি মঞ্চস্থ হবে। এর প্রযোজনা নিয়ন্ত্রক হিসেবে রয়েছেন মো. সাহাবুদ্দিন আহমেদ সাবু এবং মহড়া নিয়ন্ত্রক স্বপন দাস।

নাটক ‘ম্যাকবেথ’: শেক্সপিয়ারের অমর সৃষ্টি অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাস-উদ-জামান। এটি আগামী ফেব্রুয়ারি-২০২৭ এ মঞ্চায়নের তারিখ ধার্য করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)