Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কেশবপুরে মা গৌরী অধিকারী হত্যা মামলায় মেয়ে সাধনা অধিকারীকে অভিযুক্ত করে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৮:১০ পিএম
কেশবপুরে মা গৌরী অধিকারী হত্যা মামলায় মেয়ে সাধনা অধিকারীকে অভিযুক্ত করে চার্জশিট

যশোরের কেশবপুর পৌর শহরের সাহাপাড়া এলাকায় বৃদ্ধা মা গৌরী অধিকারীকে হত্যার ঘটনায় তার মেয়ে দীপ্তি অধিকারী সাধনাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষ করে আদালতে এ চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার দাস।

অভিযুক্ত আসামি দীপ্তি অধিকারী সাধনা মণিরামপুর উপজেলার নাগরঘোপ গ্রামের মৃত অরুণ অধিকারীর স্ত্রী।

মামলার বিবরণী থেকে জানা যায়, স্বামী মারা যাওয়ার পর থেকে মানসিক ভাসসাম্য হারিয়ে ফেলেন সাধনা। মানসিকভাবে অসুস্থ অবস্থায় মাঝে মধ্যে তিনি বাপের বাড়ি কেশবপুরে বেড়াতে আসতেন। চলতি বছরের ২৪ এপ্রিল তিনি তাঁর মায়ের বাড়ি আসেন। সেদিন রাতে কোনো এক পারিবারিক বিষয়ে মায়ের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে সাধনা তার মায়ের মাথার পেছনে বটির আছাড় দিয়ে সজোরে আঘাত করেন। এতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান গৌরী অধিকারী।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং সাধনাকে আটক করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে তাপস অধিকারী বাদী হয়ে বোন দীপ্তি অধিকারী সাধনাকে একমাত্র আসামি করে কেশবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে আটক আসামির প্রাথমিক স্বীকারোক্তি, প্রাপ্ত আলামত ও সাক্ষীদের বক্তব্যের আলোকে মা গৌরী অধিকারী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি দীপ্তি অধিকারী সাধনার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জয় কুমার দাস।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)