Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিদেশে পাঠানোর নামে প্রতারণা: বাঘারপাড়ার জসিমের ৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৮:০৮ পিএম
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: বাঘারপাড়ার জসিমের ৩ বছরের কারাদণ্ড

ছবি: প্রতীকী

সৌদি আরবে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ছয় লাখ টাকা আত্মসাতের দায়ে জসিম উদ্দীন নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।

রোববার (১৯ জুলাই) যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দীন বাঘারপাড়ার বড় খুদড়া গ্রামের বন্দে আলী বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে কারাগারে আটক আছেন।

মামলার বিবরণীতে জানা গেছে, চৌগাছা উপজেলার পলুয়া গ্রামের আবু বক্কারকে সৌদি আরবে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে নিজেকে শামীম পরিচয় দেন আসামি জসিম উদ্দীন। পরবর্তীতে ধর্ম আত্মীয়তার সম্পর্কের সুযোগ নিয়ে তিনি আবু বক্কারের পরিবারের আস্থা অর্জন করেন। ২০২৪ সালের ২৫ অক্টোবর থেকে ২২ ডিসেম্বরের মধ্যে নগদ টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জসিম মোট ৫ লাখ ৯১ হাজার ৮২৫ টাকা গ্রহণ করেন।

টাকা নেওয়ার পর বিদেশে পাঠানোর কোনো ব্যবস্থা না করে জসিম মোবাইল ফোন বন্ধ করে দেন। পরে ২৬ ডিসেম্বর আবু বক্কার ও তার স্বজনরা জসিমের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তিনি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং অস্ত্রের ভয় দেখিয়ে তাদের তাড়িয়ে দেন।

টাকা আদায়ে ব্যর্থ হয়ে ভুক্তভোগী আবু বক্কার বাদী হয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী ব্যবস্থাপনা আইনে এবং প্রতারণার অভিযোগে জসিমকে আসামি করে আদালতে মামলা করেন। মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি জসিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)