Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মনিরামপুরে ভ্যানচালকের মোবাইল ফোন ও টাকা ছিনতাই মামলায় ৩ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৮:০৩ পিএম
মনিরামপুরে ভ্যানচালকের মোবাইল ফোন ও টাকা ছিনতাই মামলায় ৩ জনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

যশোরে ভ্যানচালকের মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের মামলায় তিনজনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো— অভয়নগরের কোটা গ্রামের নূর ইসলাম বিশ্বাসের দুই ছেলে ইয়াসিন বিশ্বাস জুয়েল ও জাকারিয়া বিশ্বাস এবং মনিরামপুরের নেহালপুর গ্রামের ইদ্রিস মোল্যার ছেলে রায়হান উদ্দিন মোল্যা। সাজাপ্রাপ্তদের মধ্যে ইয়াসিন ও জাকারিয়া পলাতক রয়েছে।

মামলার বিবরণীতে জানা গেছে, মনিরামপুরের দত্তকোনা গ্রামের ভ্যানচালক জিল্লুর রহমান ২০২৫ সালের ২৪ আগস্ট সন্ধ্যায় নেহালপুর বাজারে যান। সেখান থেকে চারজন আসামি ২০০ টাকা ভাড়ায় তার ভ্যান নিয়ে পায়রা বাজারে যায়। রাত পৌনে ১০টা পর্যন্ত জিল্লুরকে দাঁড় করিয়ে রেখে তারা টেকের ঘাটের ব্রিজের কাছে নিয়ে যায় এবং পরে ভবদহের দিকে যেতে বলে।

জিল্লুর রহমান যেতে রাজি না হলে আসামিরা হাসুয়া বের করে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ২৫০ টাকা কেড়ে নেয়। এ সময় জিল্লুরের চিৎকারে আশপাশের লোকজন এসে জুয়েল, জাকারিয়া ও রায়হানকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাদের আটক করে।

এ ঘটনায় জিল্লুর রহমান বাদী হয়ে আটক তিনজনসহ আটজনকে আসামি করে মনিরামপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে আটজনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে ২ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)