Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মারপিটের অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১ জুন,২০২৬, ০৮:০৫ পিএম
আপডেট : সোমবার, ১ জুন,২০২৬, ০৮:১৮ পিএম
মারপিটের অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

ছবি: প্রতীকী

মারপিট ও টাকা চুরির অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মা। মঙ্গলবার শহরতলীর ঝুমঝুমপুর উপজেলা পরিষদ এলাকার মৃত হাবিবুর রহমানের স্ত্রী ইয়াসমিন সুলতানা বাদী হয়ে ছেলে আব্দুল্লাহ আল বাসিদের নামে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৪ সালে ব্যাংকার স্বামীর মৃত্যুর পর ইয়াসমিন সুলতানা বহু কষ্ট করে ছেলে মেয়ে বড় করেছেন। বেশ কিছুদিন হলো বাসিদ সঙ্গদোষে নেশায় আসক্ত হয়ে সংসারে চরম অশান্তি শুরু করে। নেশার টাকার জন্য বাড়ির মালামাল চুরি করে বিক্রি করে দেয়। গত ৩১ মে বাসিদ তার মায়ের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় ঘরের আসবাবপত্র ভাংচুর ও তার মাকে মারপিট করে ঘরে থাকা ৫ হাজার টাকা নিয়ে যায়। হুমকি দিয়ে যায় প্রতিদিন টাকা না দিলে সকলকে হত্যা করে বাড়িতে আগুল লাগিয়ে দিবে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কতৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)