Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৫ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৮৮ বোতল বিদেশি মদসহ আটক রাজা কারাগারে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৪ মে,২০২৬, ০৭:৫৯ পিএম
৮৮ বোতল বিদেশি মদসহ আটক রাজা কারাগারে

৮৮ বোতল বিদেশি মদসহ আটক ওমর শরীফ রাজা। ছবি: সংগৃহীত

৮৮ বোতল বিদেশি মদসহ ওমর শরীফ রাজা নামে এক ব্যক্তিকে  আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের সদস্যরা।  তিনি যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান পাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের ইন্সপেক্টর নাজমুল হোসেন খান জানান, রোববার (২৪ মে) সকালে  রাজার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করে তার ঘর তল্লাশি চালিয়ে  বিভিন্ন ব্র্যান্ডের ৮৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। আটক রাজাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)