Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলার আরেক আসামী নাসির আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ০৭:২৮ পিএম
আপডেট : সোমবার, ১৮ মে,২০২৬, ১০:৩২ পিএম
ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলার আরেক আসামী নাসির আটক

নওয়াপাড়ার ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলার আসামী আটকের বিষয়ে ব্রিফিং করে পুলিশ। ছবি: ধ্রুব নিউজ

নওয়াপাড়ার ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আরেক আসামি নাসিরকে আটক করেছে র‍্যাব-৬। আজ সন্ধ্যায় ময়মনসিংহের শেরপুর থানার টাকীবাড়ি চর শেরপুর সাতানী পাড়ার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক নাসির অভয়নগরের গুয়াখোলা গ্রামের মৃত নিছার আলীর ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের এসআই শাকিল জানান, নাসির ময়মনসিংহের শেরপুরের ওই এলাকায় তার বোনের দাদাশ্বশুর আব্দুস সাত্তারের বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এই এজাহারনামীয় আসামিকে আটক করা হয়।

এর আগে, রোববার (১৭ মে) গভীর রাতে এই হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। যশোর শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহ মাহমুদ নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে।

দুপুরে প্রেসব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান পুলিশ। পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসব্রিফিং এ জানানো হয়,  পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি শাহ মাহমুদ এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে আইনজীবী মুকিতের সহায়তায় তিনি ভারতে পালানোর পরিকল্পনা করছিলেন। এই উদ্দেশ্যে তাকে যশোর শহরের একটি বাসায় গোপনে লুকিয়ে রাখা হয়েছিল। ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ মাহমুদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা এবং দেশত্যাগের প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছেন।

নওয়াপাড়া নৌবন্দরের ‘জয়েন্ট ট্রেডিং’-এর মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের নওয়াপাড়া বাজারে ‘আনিস প্লাজা’ নামে একটি বহুতল মার্কেট ও বসতবাড়ি রয়েছে। ওই মার্কেটের একটি বাসা ভাড়া নিতে চেয়েছিলেন শাহ মাহমুদ। কিন্তু ব্যবসায়ী আনিছুর রহমান তাকে বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এই বিরোধের জের ধরে গত ৬ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ব্যবসায়ী আনিছুর রহমানকে তার বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের পর বিচারের দাবিতে বন্দরকেন্দ্রিক ব্যবসায়ীরা আন্দোলনে নামলে আসামিদের ধরতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)