Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এলপি গ্যাসে ক্রসফিলিংয়ের অভিযোগে এক লাখ আট হাজার টাকা অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ০৮:২৬ পিএম
এলপি গ্যাসে ক্রসফিলিংয়ের অভিযোগে এক লাখ আট হাজার টাকা অর্থদণ্ড

এলপি গ্যাসে ক্রসফিলিংসহ অবৈধ কর্মকান্ড প্রতিরোধে সোমবার যশোর জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। ছবি: সংগৃহীত

এলপি গ্যাসে ক্রসফিলিংসহ অবৈধ কর্মকান্ড প্রতিরোধে সোমবার যশোর জেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। এলপি গ্যাস পরিবেশক ব্যবসায়ী সমিতির অভিযোগের প্রেক্ষিতে সদর ও ঝিকরগাছা উপজেলার সাতটি এলাকায় এ অভিযান চালায় প্রশাসন। যার নেতৃতত্বে ছিলেন ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমান আদালত সূত্রে এই তথ্য জানা গেছে।

অভিযানকালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মোট এক লাখ আট হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা (সহকারী কমিশনার) হলেন, গুঞ্জন বিশ্বাস, মো. আসিফ উদ্দীন, আশীষ কুমার দাস, বিশাল কুমার জাজোদিয়া, মো: তাওমীদ হাসান ও মীম বিনতে মুস্তাফিজ।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)