Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আটক শিক্ষক ইমরানের তিন দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৫:২৮ পিএম
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আটক শিক্ষক ইমরানের তিন দিনের রিমান্ড

ধর্ষন মামলার আসামি শিক্ষক ইমরান হোসেন ছবি: ধ্রুব নিউজ

যশোরের অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আটক সহকারী শিক্ষক ইমরান হোসেনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ এ আদেশ দিয়েছেন। ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকারা (রানাভাটা) এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার অভিযোগে জানা গেছে , গত ২৬ অক্টোবর সকাল ১১টার দিকে চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী বিদ্যালয়ে যায়। প্রথম ক্লাস শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বাথরুমে গেলে সেখান থেকে বের হওয়ার সময় শিক্ষক ইমরান হোসেন তার হাত ধরে শিক্ষকদের বাথরুমে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন।
পরে অসুস্থ হয়ে পড়লে ওই শিক্ষক ছাত্রীকে ছুটি দিয়ে দেন। বাড়িতে ফিরে প্রথমে মাকে মারধরের কথা জানায় শিশুটি। পরদিন ২৭ অক্টোবর স্কুলে না গিয়ে মনমরা অবস্থায় বিছানায় শুয়ে থাকলে মা স্কুলে যাওয়ার কথা বলেন। এ সময় কান্নাকাটি করে ধর্ষণের ঘটনা জানায় সে।
অসুস্থ শিশুটিকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে ২৭ অক্টোবর শিক্ষক ইমরান হোসেনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন। ঘটনার পর থেকে আসামি এলাকা থেকে পালিয়ে যান। ১০ নভেম্বর ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর মিরপুর-১ এলাকার বউবাজার বটতলা মোড় থেকে তাকে আটক করা হয়। অটক ইমরানকে আদালতে সোপর্দ ও সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এস আই হোসেন আলী। রোববার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)