Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিআরডিবির অর্থ আত্মসাতে মাঠ সহকারী ১৩ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০২:৪৯ পিএম
বিআরডিবির অর্থ আত্মসাতে মাঠ সহকারী ১৩ বছর কারাদণ্ড

নড়াইলের লোহাগড়ার পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অর্থ আত্মসাতের মামলায় মাঠ সহকারী খাইরুল ইসলামের ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। এছাড়া রায়ে আত্মসাৎকৃত ১ লাখ ৬৮ হাজার ১৪৬ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত খাইরুল ইসলাম নড়াইলের লোহাগড়া উপজেলার বিনোদনগর গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে ও উপজেলা বিআরডিবির মাঠ সহকারী।
মামলার অভিযোগে জানা গেছে, খাইরুল ইসলাম ২০০৪ সালের ৩০ অক্টোবর বিআরডিবিতে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হন। লোহাগড়া উপজেলা বিআরডিবির সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচির (সদাবিক) ১৩টি দলের সদস্যদের কাছ থেকে কিস্তির টাকা আদায়ের দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু সরকারি নিয়মনীতি অমান্য করে আদায় করা টাকা ব্যাংক বা অফিসে জমা না দিয়ে নিজের কাছে রাখেন। অফিস কর্তৃপক্ষ বারবার তাগিদ দিয়েও টাকা ফেরত পায়নি। পরে তদন্তে তার কাছে ২ লাখ ৬৮ হাজার ২৮০ টাকা পাওনা থাকার বিষয়টি উঠে আসে। এ টাকা জমা দেওয়ার জন্য তাকে নোটিশ প্রদান করা হয়। নোটিশ পেয়ে খাইরুল ইসলাম তিনটি ভাউচারের মাধ্যমে আত্মসাৎকৃত এক লাখ ১৩৪ টাকা ফেরত দেন। বাকি ১ লাখ ৬৮ হাজার ১৪৬ টাকা ফেরত না দিয়ে দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেন।
এ ঘটনায় ২০১৮ সালের ৩০ এপ্রিল বিআরডিবির কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আসামি খাইরুল ইসলামকে অভিযুক্ত করে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সহকারী পরিচালক মোশাররফ হোসেন ২০২০ সালের ১৯ জানুয়ারি নড়াইল সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে চার্জশিট জমা দেন। মামলাটি পরবর্তীতে বিচারের জন্য যশোরের স্পেশাল জজ আদালতে প্রেরণ করা হয়।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি খাইরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রায়ে ৪০৯ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে উভয় সাজা একসঙ্গে চলবে বলে উল্লেখ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত খাইরুল ইসলাম কারাগারে আটক আছেন।
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)