Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে দুই ও সাধারণ সম্পাদক পদে ৫ প্রতিদ্বন্দ্বি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৭:৫৮ পিএম
আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে দুই ও সাধারণ সম্পাদক পদে ৫ প্রতিদ্বন্দ্বি

যশোর জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের কার্যকরী সংসদ নির্বাচনে সভাপতি পদে দুই প্যানেলের দুইজন ও সাধারণ সম্পাদক পদে দুই প্যানেলের দুই জনসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় গ্রন্থাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন একজন। 

সোমবার (১৬ নভেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সমিতির ১ নম্বর ও ২ নম্বর ভবনের নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেয়া তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।

বৈধ প্রার্থীরা হলেন, লইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের সভাপতি পদে ইসমত হাসার ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু। 

সহসভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি, গাজী মুহা: মাহফুজুর রহমান, মনজুর কাদের আশিক, মাহাবুবুর রহমান মাহবুব ও এস এম আব্দুর রাজ্জাক।

সাধারণ সম্পাদক পদে এমদাদুল হক ইমদাদ (স্বতন্ত্র), মোস্তফা হুমায়ুন কবির মোল্যা (স্বতন্ত্র), লইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের আ.ক.ম মনিরুল ইসলাম ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট নূর আলম পান্নু। 

যুগ্ম সম্পাদক পদে রিনা আখতার মিলি, ওজিহুর রহমান, তাহমিদ আকাশ ও কামরুন নাহার কনা।

সহকারী সম্পাদক পদে ডেজিনা ইয়াসমিন, সিরাজুল ইসলাম সাগর ও গোলাম মোস্তফা সুমন। গ্রন্থাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত কামরুল হাসান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান ও শামীম আহমেদ চৌধুরী এবং সদস্য পদে সুদীপ্ত কুমার, জাকির হোসেন, উবায়ের হোসেন ও শামস ইমরান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টায় সমিতির ১ নম্বর ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এরপর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। আগামী ১৯ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। ২৮ নভেম্বর সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৬০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)