Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে আলাদা ইয়াবার মামলায় তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৭:৪০ পিএম
যশোরে আলাদা ইয়াবার মামলায় তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আলাদা ইয়াবার মামলায় তিন মাদক ব্যবসায়ীকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে যশোরের আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক মামলার দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলো— শহরের বেজপাড়ার বাবু শেখের ছেলে রানা শেখ, সদরের আলশনগর গ্রামের বাবর আলীর ছেলে মনির হোসেন এবং বেনাপোলের নামজা গ্রামের সাজ্জাদ আলীর ছেলে সবুর। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আইরিন নাসরিন ও ওয়াসিম শেখ আলাদা রায়ে এ সাজা দিয়েছেন।মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি বিকেলে ডিবি পুলিশ নাভারনের ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সামনে অভিযান চালায়। একটি মোটরসাইকেলে দুইজনকে আসতে দেখে পুলিশ থামিয়ে মনির হোসেন ও রানা শেখকে হেফাজতে নেয়। এ সময় দুইজনের স্বীকারোক্তিতে মোটরসাইকেলে তল্লাশি করে এয়ার বক্সের ভেতর থেকে ১৩ প্যাকেটে রাখা ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এএসআই আলমগীর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দুইজনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে এসআই শরিফুল ইসলাম আটক দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মনির হোসেন ও রানা শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রানা শেখ পলাতক রয়েছে।   

অপরদিকে, ২০১৭ সালের ২৫ জুলাই যশোরের তৎকালীন র‌্যাব-৬ বেনাপোলের গাজীপুর গ্রামের পশ্চিমপাড়ার আসামি সোহান হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির দ্বিতীয়তলা থেকে সোহান হোসেন, সবুর ও মনোয়ারা বেগমকে আটক করে। দেহ তল্লাশিকালে আটক সবুরের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি কামরুজ্জামান বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মতিউর রহমান। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সবুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১২ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোহান হোসেন ও মনোয়ারা বেগমকে খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত সবুর কারাগারে আটক আছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)