Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৯:৪৬ পিএম
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদণ্ড

সাজাপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান ছবি: ধ্রুব নিউজ

বেনাপোল পোর্ট থানার অস্ত্র মামলায় মোস্তাফিজুর রহমান নামে এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল ৮ একর বিচারক কাজী কামরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান বেনাপোল পোর্ট থানার ২ নম্বর ঘিবা গ্রামের আলি আহম্মেদ শেখ ছেলে।

মামলার অভিযোগে জানা যায়, ২০১৫ সালের ২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল পোর্ট থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বাজারের একটি চায়ের দোকানের সামনের পাকা রাস্তা থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়।

তার দেহ তল্লাশিকালে পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে একটি ৭.৬৫ বোরের পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার তৎকালীন এএসআই সুজিত কুমার মৃধা বাদী হয়ে আটক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে এসআই ফিরোজ উদ্দীন আসামি মোস্তাফিজুর রহমানকে অভিযুক্ত করে ৬ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে অস্ত্র আইনের ১৯ এর এ ধারা ১০ বছর সশ্রম ও ১৯ এর এফ ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান কারাগারে আটক আছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)