Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ক্রিকেট বিশ্বকাপে অংশ না নেয়ায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

ধ্রুব ক্রীড়া ডেস্ক ধ্রুব ক্রীড়া ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি,২০২৬, ১২:২৪ এ এম
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি,২০২৬, ১২:৩১ এ এম
ক্রিকেট বিশ্বকাপে অংশ না নেয়ায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

ফাইল ছবি ছবি: সংগৃহীত


বাংলাদেশের জন্য এটা সুখবর যে,টি–টুয়েন্টি বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে কোনো ধরনের জরিমানা করবে না আইসিসি। আইসিসি সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ খবর জানিয়েছে। শুধু তাই নয়, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই আরও একটি বৈশ্বিক টুর্নামেন্টের স্বাগতিক করা হবে বাংলাদেশকে বলেও আইসিসির ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্বকাপ ক্রিররকটে বাংলাদেশের অংশ গ্রহণ না করার দৃঢ় অবস্থান নেয়ার ফলে বিপাকে পড়ে আইসি িবিীবন্ন মহল থেকে জানা যায়। সমালোচনার ঝড় ওঠে আইসিসিকে নিয়ে। এমন বাস্তবতায় বাংলাদেশের পাশে দাঁড়িয়ে প্রতিবাদী হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা ঘোষণা করে ভারতের সাথে তারা টি-২০ বিশ্বকাপে খেলবে না। সমস্ত ঘটনা গুলো একে একে আইসসির বিরুদ্ধে যাচ্ছিল। বাংলাদেশ খেলতে না চাওয়ার খেসারত অনেক বলেও খবর রটেছিল।

তবে টি–টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানানোর পর রোববার আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা হয়। সোমবার রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান, ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছেন তিনি। এরপরই আইসিসি বাংলাদেশকে নিয়ে হওয়া এসব সিদ্ধান্তের কথা জানায়।

এর আগে, রোববার রাতে পাঁচ ঘণ্টারও বেশি সময়ের বৈঠকে পাকিস্তান ভারত-ম্যাচ নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনটি শর্ত দিয়েছে বলে জানিয়েছে টেলিকম এশিয়া স্পোর্ট। সূত্রের বরাতে তিনটি শর্তের কথা বলেছে ভারতের গণমাধ্যমও।যদিও ধরন ভিন্ন।

সূত্রমতে, আলোচনা যাই হোক এবং ঘটনা যাই ঘটুক, বাংলাদেশ ক্রিকেটে যে অশনি সংকেত শোনা যাচ্ছিল আইসিসির সংবাদ বিজ্ঞপ্তির কারণে আবার নতুন করে সম্মানের জায়গা তৈরি হচ্ছে বলে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পেতে হয়তো অঅরো কিছুটা বিলম্ব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)