Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৯:১০ পিএম
চৌগাছায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছার পাশাপোলে জামায়াত নেতা  মাহমুদুর রহমানের ব্যবস্থাপনায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার দশপাখিয়া স্কুল মাঠে ‘জুলাই ফাউন্ডেশন-২০২৪’-এর উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবসমাজকে সামাজিক অবক্ষয়, মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমেই তরুণদের সুস্থ মানসিকতা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা সম্ভব।” খেলাধুলার প্রসারসহ এলাকার সার্বিক উন্নয়নে সবসময় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোর্শেদ। ২ নম্বর পাশাপোল ইউনিয়নের নায়েবে আমীর মাস্টার কবির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

প্রীতি ফুটবল ম্যাচটি দেখতে বিকেল থেকেই দশপাখিয়া স্কুল মাঠে জমায়েত হতে থাকেন স্থানীয় ক্রীড়ামোদী দর্শকেরা। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিযোগিতাপূর্ণ খেলা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী এবং বিজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)