Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মেসিকে গুগলের বিশেষ সম্মান: 'সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক'

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ১১:৪৩ এ এম
মেসিকে গুগলের বিশেষ সম্মান: 'সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক'

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির বর্ণাঢ্য এবং মহাকাব্যিক ক্যারিয়ারের সম্ভাব্য অন্তিম লগ্নে দাঁড়িয়ে গোটা ফুটবল বিশ্বের পাশাপাশি এবার শ্রদ্ধা জানাচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলও। বিশ্বফুটবলে এই আর্জেন্টাইন মহাতারকার অবিস্মরণীয় অবদানের প্রতি সম্মান জানিয়ে গুগল তাদের সার্চ পেজে যুক্ত করেছে এক আবেগঘন বার্তা।
​সম্প্রতি গুগলে 'লিও মেসি' লিখে সার্চ করলেই ফলাফলের ওপর ফুটে উঠছে আর্জেন্টিনার পতাকা এবং নীল-সাদা দুটি হৃদয়ের ইমোজিসহ স্প্যানিশ বার্তা—"গ্রাসিয়াস পর তোদো, ক্যা পিতান" (Gracias por todo, Capitán)। বাংলায় যার অর্থ দাঁড়ায়, "সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক।"
​ফুটবল পিচে অগণিত সাফল্য ও ট্রফি অর্জনের পর দেশের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার এই সময়ে মহাতারকাকে বিদায়ী শ্রদ্ধা জানাতেই গুগলের এই ভিন্নধর্মী উদ্যোগ। টেক সার্চ ইঞ্জিনের এ ছোট্ট অথচ অর্থবহ বার্তাটি বিশ্বজুড়ে মেসি ভক্তদের নজর কেড়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে তা ব্যাপকভাবে সাড়া ফেলেছে। একটি অনবদ্য ও কিংবদন্তিতুল্য ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে ফুটবল বিশ্বের সাথে এবার একাত্ম হলো গুগলও।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)