Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা, ১৫ মাস পর টি-টোয়েন্টিতে শান্ত

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর,২০২৬, ১০:১১ পিএম
এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা, ১৫ মাস পর টি-টোয়েন্টিতে শান্ত

আসন্ন এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের মূল স্কোয়াডকেই এই টুর্নামেন্টে খেলানোর জন্য পাঠানো হচ্ছে।

চোট কাটিয়ে টি-টোয়েন্টির নেতৃত্বে ফিরেছেন লিটন কুমার দাস। জিম্বাবুয়ে সফরে এক ফিফটি করা ইয়াসির চৌধুরী রাব্বি জায়গা ধরে রেখেছেন।

একই সঙ্গে দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।  ১৫ মাস পর এই ফরম্যাটে দলে ফিরছেন তিনি। এর আগে সবশেষ গত বছরের  মে মাসে টি-টোয়েন্টি খেলেছিলেন শান্ত। 

এছাড়া শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ও হাসান মাহমুদও আছেন দলে। তবে নাহিদ রানা এখনো ফিট না হওয়ায় এশিয়ান গেমসের স্কোয়াডে নেই।

বাংলাদেশের ১৫ সদস্যের দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলা, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)