Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

লিওনেল মেসির পর এবার পারেদেসের কন্ঠেও বিদায়ের সুর

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর,২০২৬, ০১:৪৯ পিএম
লিওনেল মেসির পর এবার পারেদেসের কন্ঠেও বিদায়ের সুর

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বড় ধাক্কা হয়ে এসেছে আর্জেন্টিনা শিবিরে। অধিনায়কের এই বিদায়ে দলজুড়ে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তার প্রভাব পড়তে শুরু করেছে সতীর্থদের ওপরও। বিশ্বজয়ী সেই দলের অন্যতম মূল কাণ্ডারি ও অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস এবার আলবিসেলেস্তেদের নীল-সাদা জার্সি তুলে রাখার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ৩২ বছর বয়সী এই তারকা খোলাখুলিভাবেই স্বীকার করেছেন যে, মেসির অনুপস্থিতিতে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া তার জন্য অত্যন্ত কঠিন হবে।

হঠাৎ করে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে এমন চরম অনিশ্চয়তার পেছনে শুধু মেসির বিদায়ই একমাত্র কারণ নয়, যুক্ত হয়েছে ফিফার কঠিন শাস্তিও। বিশ্বকাপ ফাইনাল শেষে স্প্যানিশ ফুটবলার এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে অপ্রীতিজনক ঘটনায় জড়িয়ে পড়েছিলেন পারেদেস। এর জেরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) তাকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৯০ হাজার ডলার জরিমানা করে। দেশের হয়ে টানা খেলার সুযোগ হাতছাড়া হওয়া এবং অধিনায়কের বিদায়—সব মিলিয়ে মানসিক ও কৌশলগতভাবে আগের মতো পরিবেশ আর দেখছেন না এই ফুটবলার। নিজের ভবিষ্যৎ নিয়ে কোচের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।

মেসির এই সিদ্ধান্ত মেনে নেওয়া সহযোদ্ধাদের জন্য যে কতটা বেদনার, তা ফুটে উঠেছে পারেদেসের কথায়। অধিনায়কের রেখে যাওয়া ঐতিহ্য আর সংগ্রামের কথা স্মরণ করে তিনি জানান, কখনো হাল না ছেড়ে স্বপ্নের পেছনে ছূটে কীভাবে তা জয় করতে হয়, মেসি সেই শিক্ষাই দিয়ে গেছেন। ফাইনালেই যে এটি মেসির শেষ ম্যাচ হতে পারে, সেই আভাস বিশ্বকাপের শেষ দিকে সতীর্থরা পেয়েছিলেন। তবে বাস্তবে মেসিকে ছাড়া মাঠে নামার জন্য তারা মানসিকভাবে মোটেই প্রস্তুত ছিলেন না।

বর্তমানে পারেদেসের শাস্তির বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে আপিল ব্যর্থ হলে দীর্ঘ সময়ের জন্য এই প্রভাবশালী মিডফিল্ডারকে ছাড়াই মাঠে নামতে হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। আন্তর্জাতিক ফুটবল নিয়ে কালো মেঘ জমলেও এই মুহূর্তে ক্লাব ফুটবলে ফিরছেন পারেদেস। বুধবার বোকা জুনিয়রসের হয়ে কোপা আর্জেন্টিনার শেষ ১৬-এর ম্যাচে ভেলেস সার্সফিল্ডের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। কিন্তু মূল প্রশ্ন থেকে যাচ্ছে জাতীয় দল নিয়েই—মেসির পর যদি পারেদেসও সরে দাঁড়ান, তবে বড় ধরনের পুনর্গঠনের মুখে পড়তে হবে আর্জেন্টিনা ফুটবল দলকে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)