Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ফিফা আসিয়ান কাপে ভারতের যায়গায় খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৮:২৩ পিএম
ফিফা আসিয়ান কাপে ভারতের যায়গায় খেলবে বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দল ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার চূড়ান্ত সবুজ সংকেত মিলল। আসন্ন ফিফা আসিয়ান কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভারতকে দেওয়া টুর্নামেন্টের আসনটিতেই ইন্দোনেশিয়ার মাঠে খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। শনিবার (২২ আগস্ট) আয়োজিত বাফুফের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ এক সভায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

​মূলত আগামী ৩ অক্টোবর ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে ভারতীয় ফুটবল দল। বিশ্ব ফুটবলের শক্তিশালী এই পরাশক্তির বিরুদ্ধে হাইভোল্টেজ প্রীতি ম্যাচটিতে পুরো মনোযোগ দিতেই আসিয়ান কাপ থেকে নিজেদের নাম ফিরিয়ে নেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতের সেই আকস্মিক সরে দাঁড়ানোর সুযোগটিকেই ইতিবাচকভাবে কাজে লাগাতে দেরি করেনি বাফুফে। তড়িঘড়ি আয়োজকদের কাছে টুর্নামেন্টে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। অবশেষে মিলল ফিফার অফিসিয়াল অনুমোদন।

​আর্থিক দিক থেকেও টুর্নামেন্টটি বাফুফের জন্য বেশ লাভজনক হতে যাচ্ছে। প্রতিযোগিতা থেকে অংশগ্রহণকারী দলগুলো সরাসরি আর্থিক সম্মাননা পাবে। এর পাশাপাশি খেলোয়াড় ও স্টাফদের যাতায়াত, থাকা-খাওয়া ও আবাসন সুবিধাসহ বাবদ যাবতীয় ব্যয়ভার বহন করবে আয়োজক কর্তৃপক্ষ। ফলে বাফুফেকে নিজ পকেট থেকে বাড়তি কোনো অর্থ খরচ করতে হচ্ছে না।

​আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ার মাঠে বসছে ফিফা আসিয়ান কাপের রোমাঞ্চকর এই আসর। পূর্বপরিকল্পনা অনুযায়ী ভারত 'এ' গ্রুপে অবস্থান করছিল। এখন তাদের স্থলাভিষিক্ত হওয়ায় বাংলাদেশও একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। যেখানে বাংলাদেশের অন্য তিন শক্ত প্রতিপক্ষ হলো স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)