Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল! জাতীয় স্টেডিয়াম পরিদর্শন প্রতিনিধি দলের

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৭:৪৪ পিএম
বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল! জাতীয় স্টেডিয়াম পরিদর্শন প্রতিনিধি দলের

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেন ব্রাজিল ফুটবল দলের প্রতিনিধিরা ছবি: সংগৃহীত

আসন্ন ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ঐতিহাসিক ম্যাচের আগেই বাংলাদেশে এসে পৌঁছেছে ব্রাজিল ফুটবল দলের একটি বিশেষ প্রতিনিধি দল। রোববার (২৩ আগস্ট) বিকেলে ঢাকায় পৌঁছে প্রতিনিধি দলটি সরাসরি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে যায়। মাঠের ঘাসের গুণমান, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, ওয়াটারিং প্রসেস, ড্রেসিংরুম, মিডিয়া বক্স, ভিআইপি গ্যালারি থেকে শুরু করে সাধারণ দর্শকের আসন ও ডাগ আউট—সবকিছুই অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন তারা। এমনকি মাঠ পরিচর্যার দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গেও কথা বলে সংস্কারকাজের অগ্রগতি ও রক্ষণাবেক্ষণের বিষয়ে খোঁজখবর নেন।

​ব্রাজিলীয় এই প্রতিনিধি দলের সফরের মূল লক্ষ্য ছিল ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু হিসেবে এই স্টেডিয়ামটি ব্যবহারের যোগ্যতা যাচাই করা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন সংবাদমাধ্যমকে জানান, ব্রাজিল প্রতিনিধি দল মাঠের সার্বিক পরিবেশ ও সুবিধা দেখে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। তারা তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন ব্রাজিলিয়ান ফুটবল কনফেকশনকে (সিবিএফ) জমা দেওয়ার পর চূড়ান্ত মতামত জানাবে। এছাড়া আগামী অক্টোবরের ভারত ম্যাচের আগে ব্রাজিল দল ঢাকায় এসে অনুশীলন সেশন বা কোনো প্রীতি ম্যাচ খেলবে কি না, সে বিষয়ে তারা এখনো স্পষ্ট কিছু জানায়নি। তবে প্রয়োজন অনুযায়ী স্টেডিয়ামটির সংস্কারকাজ আরও এগোলে তারা আবারও ঢাকা সফরে আসার আগ্রহ প্রকাশ করেছে। খুব শীঘ্রই বাফুফে সভাপতির সঙ্গে প্রতিনিধি দলের একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার পর এই বিষয়ে আরও বিস্তারিত ও পরিষ্কার রূপরেখা পাওয়া যাবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)