ক্রীড়া ডেস্ক
ছবি: এ আই প্রণীত/ফ্যাব্রিজিও রোমানো
ম্যানচেস্টার সিটি ছেড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দিচ্ছেন তারকা মিডফিল্ডার রদ্রি। দুই ক্লাবের মধ্যে দলবদলের সমস্ত আনুষ্ঠানিক কাগজপত্র স্বাক্ষর ও সিলমোহর সম্পন্ন হয়েছে। আজই ক্লাবটির পক্ষ থেকে এই দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।
ট্রান্সফার ফি হিসেবে বার্সেলোনা নিশ্চিত করছে ৬০ মিলিয়ন ইউরো, যার সাথে যুক্ত থাকবে আরও ১৬ মিলিয়ন ইউরোর অ্যাড-অনস। চার বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিচ্ছেন এই স্প্যানিশ তারকা। জোয়াও কানসেলোর সাথে ইতোমধ্যে তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে, যা শেষ হলেই বার্সার হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন তিনি।
এর আগে রিয়াল মাদ্রিদের সাথে আলোচনার গুঞ্জন উঠলেও সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনাকেই বেছে নিয়েছেন স্পেনের হয়ে ২০২৬ বিশ্বকাপ জয়ী এই তারকা মিডফিল্ডার।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুটও জিতেছিলেন রদ্রি। ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই তারকা খেলোয়াড় বার্সেলোনার হয়ে কেমন খেলবেন তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।