Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চালক-কন্ডাক্টর ও যাত্রী সবাই নারী: চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০১:২৪ পিএম
চালক-কন্ডাক্টর ও যাত্রী সবাই নারী: চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ‘পিংক বাস’ সার্ভিস উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর কর্মজীবী ও সাধারণ নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। পুরোপুরি গোলাপি রঙের এসব বাসে যাত্রী হিসেবে কেবল নারীরাই উঠতে পারবেন। এমনকি চালক ও কন্ডাক্টর হিসেবেও এতে দায়িত্ব পালন করবেন নারীরা।

মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ নতুন বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত এই সেবা চালু করা হয়েছে। নারীদের যাতায়াত নিরাপদ করার পাশাপাশি গণপরিবহনে কর্মসংস্থান ও অংশগ্রহণ বাড়াতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা।

বিআরটিসি সূত্র জানায়, রাজধানীর কর্মজীবী নারী ও নারী শিক্ষার্থীদের নিরাপদ ও ভোগান্তিহীন যাতায়াতের বিষয়টি মাথায় রেখেই পিংক বাস সার্ভিস পরিচালনা করা হবে। এই বাস সার্ভিস চালুর ফলে গণপরিবহনে নারীদের নিয়মিত হয়রানি ও ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)