Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অবসরের ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ১১:০৮ এ এম
আপডেট : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ১১:১৪ এ এম
অবসরের ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো ছবি: সংগৃহীত

পেশাদার ফুটবলের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার স্পষ্ট বার্তা দিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সে পা রাখা এই পর্তুগিজ সুপারস্টার সংকেত দিয়েছেন, আগামী বছরই হয়তো ফুটবল মাঠে তাকে শেষবারের মতো খেলতে দেখা যাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো জানান, মাঠের খেলোয়াড় হিসেবে এটাই সম্ভবত তার ক্যারিয়ারের সমাপনী অধ্যায়।

​সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি থাকলেও, গত কিছুদিন ধরে রোনালদোর অবসর নিয়ে ফুটবল বিশ্বে জল্পনা-কল্পনা চলছিল। তবে সুনির্দিষ্ট করে কবে তিনি বুটজোড়া তুলে রাখবেন, তা নিয়ে এতদিন সরাসরি মুখ খোলেননি সিআরসেভেন। অবশেষে গত রোববার (১৬ আগস্ট) ফ্যাশন ও লাইফস্টাইলভিত্তিক সাময়িকী ‘ভোগ’-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি নিজের অবসরের ভাবনা প্রকাশ করেন। রোনালদো স্পষ্ট ভাষায় বলেন, "ফুটবলে এটাই হয়তো আমার শেষ বছর হতে যাচ্ছে। এমন একটি স্মরণীয় ও অনন্য ছাপ রেখে আমি এই আঙিনা ত্যাগ করতে চাই, যা ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।"

​খেলোয়াড়ি জীবনের পাঠ চুকিয়ে পরবর্তী অধ্যায়ে কী করবেন—সে পরিকল্পনার কথা উল্লেখ করে এই পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী বলেন, "অবসর-পরবর্তী সময় কাটানোর জন্য আমার কাছে বেশ কিছু পরিকল্পনা প্রস্তুত রয়েছে। নিজেকে ব্যস্ত রাখার মতো এত কাজের সুযোগ রয়েছে যে, সেখান থেকে নির্দিষ্ট একটির কথা আলাদাভাবে বলা কঠিন। দীর্ঘদিনের ভালোবাসা ফুটবল ছেড়ে দিলে জীবনে বিশাল এক শূন্যতার সৃষ্টি হবে, আর সেই শূন্যতা পূরণের জন্যই নিজেকে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রাখতে চাই।"

​নিজের ভবিষ্যৎ ইচ্ছা নিয়ে রোনালদো আরও যোগ করেন, "আমি আরও বেশি দেশ ও স্থান ভ্রমণ করতে চাই। আমার অন্যতম প্রিয় খেলা ‘প্যাডেল’ দেখা ও খেলার পেছনে সময় দিতে চাই। তবে সবকিছুর ঊর্ধ্বে, গত ২৫ বছরের দীর্ঘ কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে যে সফলতা অর্জন করেছি, প্রিয়জনদের নিয়ে তা প্রাণভরে উপভোগ করতে চাই।"

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)