Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিল কাকুড়িয়ার পানি নিষ্কাশনের দাবিতে এমপি ও ইউএনওকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ০১:২৯ পিএম
বিল কাকুড়িয়ার পানি নিষ্কাশনের দাবিতে এমপি ও ইউএনওকে স্মারকলিপি

মনিরামপুরে বিল কাকুড়িয়ার জলাবদ্ধতা দূর ও দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থার দাবিতে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। ছবি: ধ্রুব নিউজ

যশোরের মনিরামপুরে বিল কাকুড়িয়ার জলাবদ্ধতা দূর ও দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থার দাবিতে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। স্থানীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেনের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

রোববার (১৬ আগস্ট) বিকেলে কৃষকদের একটি প্রতিনিধিদল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে এই স্মারকলিপি তুলে দেয়।

স্মারকলিপিতে বলা হয়, উপজেলার ভোজগাতি, মনিরামপুর সদর ও কাশিমনগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিল কাকুড়িয়ার অবস্থান। শত বছরের ঐতিহ্যবাহী এই বিলটির ওপর শত শত কৃষকের স্বপ্ন ও হাজারো মানুষের জীবিকা নির্ভরশীল। তবে সম্প্রতি বিলে অপরিকল্পিতভাবে মৎস্য ঘের ও ভেড়ি নির্মাণ করায় স্বাভাবিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হচ্ছে। একসময়ের আশিসপুষ্ট বিলটি এখন কৃষকদের জন্য অভিশাপে পরিণত হয়েছে। হাজার হাজার একর জমির ফসল নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা।

স্মারকলিপি প্রদানকালে ভোজগাতি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শামীম হোসেন ও আব্দুল মান্নান দফাদার উপস্থিত ছিলেন।

কৃষক প্রতিনিধিরা বলেন, "বিল কাকুড়িয়া আমাদের জীবিকার মূল উৎস। অপরিকল্পিত ঘের ও ভেড়ি নির্মাণের কারণে পানি নামতে পারছে না। অবিলম্বে পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না করা হলে এ অঞ্চলের কৃষি ও অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়বে।" বিলটির পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে এমপি ও ইউএনওর আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।

স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সাথে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)