Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রেসলিং-কে বিদায় জানালেন ব্রক লেসনার

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ১২:৫১ পিএম
রেসলিং-কে বিদায় জানালেন ব্রক লেসনার

ব্রক লেসনার ছবি: এম এম এ অফিসিয়াল

পেশাদার রেসলিং থেকে শুরু করে কম্ব্যাট স্পোর্টস—সর্বত্রই যার ছিল একক আধিপত্য, সেই কিংবদন্তি তারকা ব্রক লেসনার এবার সব ধরণের প্রতিযোগিতা থেকেই স্থায়ীভাবে বিদায় ঘোষণা করলেন। ৪৯ বছর বয়সী এই ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডাব্লিউডাব্লিউই) তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গত শনিবার ‘সামারস্ল্যাম’-এর মঞ্চে খেলা ম্যাচটিই ছিল তাঁর স্পোর্টিং ক্যারিয়ারের শেষ লড়াই।

মঙ্গলবার বিখ্যাত ‘দ্য প্যাট ম্যাকএফি শো’-তে সরাসরি উপস্থিত হয়ে ১০ বারের ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লেসনার নিজের এই বিদায়ের খবর জানান। তিনি জানান, চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ‘রেসলেমেনিয়া’তেই রিঙে নিজের বুট ও গ্লাভস রেখে অবসর নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে রিংয়ের টান এড়িয়ে যেতে না পেরে বিদায়ী ম্যাচ হিসেবে মিনিয়াপোলিসে ‘হেল ইন আ সেল’ লড়াইয়ে অংশ নেন তিনি।

নিজের সিদ্ধান্তের পেছনের আবেগ ও স্মৃতি তুলে ধরে লেসনার বলেন, "আজ পুরো বিশ্বকে আনুষ্ঠানিকভাবে জানাতে এসেছি যে, আমি চিরতরে অবসর নিলাম। শনিবারের দিনটি আমার জন্য ছিল মারাত্মক আবেগঘন। রেসলেমেনিয়াতে ওবা ফেমি যখন আমাকে বড় আছাড় দিয়েছিল, তখন মনে হয়েছিল শরীর আর সায় দিচ্ছে না—সম্ভবত এখানেই সব শেষ। কিন্তু রেসলিংয়ের প্রতি ভালোবাসা আমাকে ফের টেনে আনে, মনে হয়েছিল শেষ আরেকটা লড়াই বাকি আছে। তবে গত শনিবারের পর 'ব্রক লেসনার' অধ্যায়ের শতভাগ সমাপ্তি ঘটেছে। রিং কিংবা অন্য যেকোনো ধরনের কম্ব্যাট স্পোর্টস—সব জায়গা থেকেই আমি সরে দাঁড়ালাম।"

লেসনারের এই প্রস্থানে বিশ্ব ক্রীড়াঙ্গন হারাল তার ইতিহাসের অন্যতম সেরা ও বহুমুখী এক প্রতিভাকে। তাঁর ক্রীড়া জীবনের সূচনা ২০০০ সালে, যখন তিনি ইউনিভার্সিটি অব মিনেসোটার হয়ে এনসিএএ ডিভিশন-১ জাতীয় চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতেন। ২০০২ সালে পেশাদার রেসলিংয়ে অভিষেক হওয়ার পরপরই নিজের আইকনিক ফিনিশিং মুভ ‘এফ-ফাইভ’ (F-5)-এর সাহায্যে কিংবদন্তি ডোয়েন ‘দ্য রক’ জনসনকে হারিয়ে প্রথমবার ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হন তিনি।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ‘দ্য বিস্ট’ খ্যাত এই তারকাকে। ক্যারিয়ারজুড়ে ১০টি বিশ্ব শিরোপার পাশাপাশি ২০০৩ ও ২০২২ সালে ‘রয়্যাল রাম্বল’, ২০০২ সালে ‘কিং অব দ্য রিং’ এবং ২০১৯ সালে ‘মানি ইন দ্য ব্যাংক’ জয়ের গৌরব অর্জন করেন। তবে তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা মাইলফলক ছিল ২০১৪ সালের রেসলেমেনিয়ায়—যেখানে তিনি 'দ্য আন্ডারটেকার'-এর টানা ২১ ম্যাচের ঐতিহাসিক অপরাজিত থাকার রেকর্ড ভেঙে পুরো বিশ্বকে চমকে দিয়েছিলেন।

শুধু রেসলিং রিংয়েই সীমাবদ্ধ ছিলেন না লেসনার। ২০০৪ সালে রেসলিং ছেড়ে তিনি আমেরিকান ফুটবল লিগ এনএফএল (NFL)-এর দল মিনেসোটা ভাইকিংসের হয়ে প্রাক-মৌসুম ম্যাচে মাঠ কাঁপান। এরপর ২০০৭ সালে পা রাখেন রিয়েল-ফাইট বা মিক্সড মার্শাল আর্টসের (এমএমএ) দুনিয়ায়। সেখানে মাত্র চতুর্থ ম্যাচেই, ২০০৮ সালে তৎকালীন চ্যাম্পিয়ন ব়্যান্ডি কুচুরকে হারিয়ে ইউএফসি (UFC) হেভিওয়েট বিশ্ব খেতাব নিজের নামে করে নেন।

সুদীর্ঘ ক্যারিয়ারের পথচলা স্মরণে আবেগাবিষ্ট হয়ে লেসনার বলেন, "আমি ছিলাম দক্ষিণ ডাকোটার এক অতি সাধারণ খামারি পরিবারের ছেলে। কিন্তু আমার ছিল প্রকাণ্ড স্বপ্ন, বিশাল হৃদয় আর বুকভরা জেদ। ৪৯ বছর বয়সে এসে জীবনে যা কিছু অর্জন করতে পেরেছি, তার জন্য সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমার সব ভক্তদের জানাই আন্তরিক ধন্যবাদ।"

বিদায়বেলায় ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে প্রেরণাদায়ক বার্তা দিয়ে তিনি যোগ করেন, "আজকের ছোট ছোট ছেলেমেয়েদের বলতে চাই—আমিও একসময় পকেটে সামান্য ধুলোবালি নিয়ে ঘুরে বেড়ানো এক খামারবাড়ির শিশুই ছিলাম। আমি শুধু নিজের স্বপ্নের পেছনে অন্ধের মতো কঠোর পরিশ্রম করে গেছি। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার দৌলতে সবাই শুধু অ্যাথলেটদের চূড়ান্ত সাফল্যটাই দেখতে পায়, কিন্তু এর পেছনের রক্ত-ঘাম ঝরানো পরিশ্রমের গল্পটা অধরাই থেকে যায়। তরুণরা যদি নিজেদের কাজের প্রতি সৎ থেকে মনোযোগ ও সময় দেয়, তবে সফলতা একদিন আসবেই।"

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)