Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২২ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

লাল কার্ডের পর যা বললেন এঞ্জো ফার্নান্দেজ

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০৮:৫৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০৮:৫৬ পিএম
লাল কার্ডের পর যা বললেন এঞ্জো ফার্নান্দেজ

ছবি: রয়টার্স

বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের স্মারক উঁচিয়ে ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল আলবিসেলেস্তেদের। রোমাঞ্চকর এই খেলায় পরাজয়ের পাশাপাশি লাল কার্ডের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে।

​ম্যাচের দ্বিতীয় অর্ধে যোগ করা সময়ে নিয়ন্ত্রণ হারান এনজো। স্পেনের তরুণ ফুটবলার পাউ কুবার্সিকে বাজেভাবে ফাউল করার ঠিক আগেই রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে প্রথম হলুদ কার্ড দেখেন তিনি। এরপর ওই ফাউলের জেরে দেখতে হয় দ্বিতীয় হলুদ কার্ড, যার পরিণতিতে মিলবে লাল কার্ড। সিদ্ধান্ত মেনে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে সমর্থকদের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করেন তিনি। তবে নিজের ভেতরের ক্ষোভ সামলাতে না পেরে ড্রেসিংরুমে ফেরার পথে সাইডলাইনে থাকা একটি সংবাদমাধ্যমের মাইক্রোফোনে সজোরে লাথি মারেন এই ফুটবলার।

​ট্রফি হাতছাড়া ও মাঠের এই অপ্রীতিকর ঘটনার পরদিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভাবাবেগপূর্ণ পোস্ট দেন এনজো ফার্নান্দেজ। ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, "সময় গড়ালে আপনি উপলব্ধি করতে পারবেন যে, কেবল ম্যাচের ফলাফলের চেয়েও বড় অনেক বিষয় রয়েছে। বছরের পর বছর ধরে এই দলটির সবাই নিজেদের শতভাগ উজাড় করে দেশের প্রতিনিধিত্ব করে আসছে। প্রতিযোগিতা মানেই যে শুধু জেতা নয়—বরং জাতীয় দলের জার্সির প্রতি দায়বদ্ধ থেকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া এবং কখনোই হার না মানার মানসিকতা ধরে রাখাই আসল কথা, তা এই দল প্রমাণ করেছে।"

​একই পোস্টে আলবিসেলেস্তে সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এনজো জানান, পৃথিবীর যেখানেই ম্যাচ থাকুক না কেন, গ্যালারি থেকে সমর্থকদের অকুন্ঠ সমর্থন ও ভালোবাসা দলকে সব সময় নিজেদের ঘরের মাঠের মতো আমেজ উপহার দিয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)