Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিশ্বকাপ উদযাপনের ছবি থেকে ট্রাম্পকে বাদ দিল ফিফা

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৭:০৩ পিএম
বিশ্বকাপ উদযাপনের ছবি থেকে ট্রাম্পকে বাদ দিল ফিফা

বিশ্বকাপ উদযাপনের ছবি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাদ দিয়ে আপলোড করেছে ফিফা ছবি: ফিফা

রোমাঞ্চকর ফাইনালে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জিতেছে স্পেন। তবে স্প্যানিশদের এই মহাকাব্যিক জয়ের আনন্দ ছাপিয়ে ক্রীড়া বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পুরস্কার বিতরণী মঞ্চের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। উৎসবের মঞ্চে হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি এবং পরবর্তীতে ফিফার অফিসিয়াল ছবি থেকে তাকে বাদ (ক্রপ) দেওয়ার বিষয়টি রীতিমতো আলোড়ন তুলেছে।

ফাইনাল শেষে স্প্যানিশ অধিনায়ক রদ্রির হাতে শিরোপা তুলে দেওয়ার সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশেই মধ্যমণি হয়ে দাঁড়িয়ে ছিলেন ট্রাম্প। শিরোপা উঁচিয়ে ধরার ঐতিহাসিক মুহূর্তটিতে তিনি জোর করেই ফ্রেমের মাঝখানে থাকার চেষ্টা করেন। তবে ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার ও স্প্যানিশ অধিনায়ক রদ্রি ছিলেন বেশ ধৈর্যশীল। ট্রাম্প ফ্রেম থেকে সরে না যাওয়া পর্যন্ত তিনি ট্রফি উঁচিয়ে ধরা থেকে বিরত থাকেন। এমনকি দলের গোলরক্ষক উনাই সিমনসহ বেশ কয়েকজন স্প্যানিশ ফুটবলার ট্রাম্পের সাথে করমর্দন করতেও স্পষ্টতই অনীহা প্রকাশ করেন।

বিশ্বকাপ উদযাপনের সময়ে স্পেন দলের পাশেই দাড়িয়ে ছিলেন ট্রাম্প/ ছবি: এক্স/ফিফা

স্প্যানিশ ধারাভাষ্যকার দানি গারিদো রদ্রির এই আচরণের ভূয়সী প্রশংসা করে বলেন, “অবাঞ্ছিত একজনকে ফ্রেমে না রাখার জন্য রদ্রি যে ব্যক্তিত্ব ও ধৈর্য দেখিয়েছে তা অসাধারণ। ট্রাম্প ফ্রেম থেকে বেরিয়ে যাওয়ার পরই সে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছে।”

উল্লেখ্য, গত বছর ক্লাব বিশ্বকাপের ফাইনালেও চেলসি অধিনায়ক রিস জেমসের ট্রফি নেওয়ার সময় ট্রাম্প একইভাবে ফ্রেমের মাঝখানে দাঁড়িয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন।

মাঠের এই বিব্রতকর পরিস্থিতির পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফিফা তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে চ্যাম্পিয়নদের যে উৎসবের ছবি পোস্ট করে, সেখান থেকে মার্কিন প্রেসিডেন্টকে সুকৌশলে ক্রপ করে দেওয়া হয়। স্প্যানিশ ফুটবল ফেডারেশনও তাদের উল্লাসের ছবিতে এমন একটি ফ্রেম ব্যবহার করে, যেখানে ট্রাম্প নেই।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)